ভর্তি চলছে: প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি · শিক্ষাবর্ষ ২০২৭রবি–বৃহস্পতি ৮টা–৫টা · শনি ৯টা–৫টা · ০১৫১১-০১১০১৮
← সব খবর

ডায়রির পাতা থেকে

· শিক্ষাকর্মীর ডায়েরি

মাটির খেলনা দিয়ে খেলছে সহজপাঠের ছোট শিশুরা, পাশে অভিভাবকেরা

সৈয়দাতুল জান্নাত, শিক্ষাকর্মী সহজপাঠ উচ্চ বিদ্যালয়।

১৭ কার্তিক, ১৪২৯

০২ নভেম্বর, ২০২২

দেখতে দেখতে ২০২২ সাল শেষ হতে চলেছে। কত কথা,কত স্মৃতি, কত ভালো লাগা, মন্দ লাগা যুক্ত হলো জীবন পাতায়।

কিছুদিন হলো নতুন শিক্ষাকর্মীরা স্কুলে আসছেন। একটা নতুন ঢেউ যুক্ত হবে, আমাদের গতি বাড়বে। নতুনদের চোখে-মুখে যে দীপ্তি, নিজেকে প্রমাণ করার একটা প্রত্যয় দেখা যায়- যা দেখতে খুব ভালো লাগে। ওদের মধ্যে নিজেকেই যেনো দেখতে পাই। সত্যিই! ‘সহজপাঠ’কে ভালোবেসে যখন কেউ এখানে কাজ করতে চায় তখন তাকে বেশ আপন মনে হয়। সহজপাঠের আগামী পথচলায় তারা আমাদের সাথে যুক্ত থাকবেন। তাদের মেধা, সৃজনশীলতা যুক্ত হয়ে আমাদের পরিসর আরও বৃদ্ধি পাবে। সহজপাঠের দর্শন আরও অনেক মানুষের কাছে পৌঁছাবে।

নতুন শিক্ষাকর্মীদের ক্লাস নেওয়া বা ক্লাস দেখা যা শিশুদের মধ্যেও সাড়া ফেলে দিয়েছে। শিশুরাও বেশ জল্পনা-কল্পনা করছে- কে নেবে ওদের ক্লাস? বা কোন বিষয় নেবে? যাকে ভালো লাগছে তাকে কী ওদের ক্লাস দেওয়া হবে কী না? নানা ধরণের জিজ্ঞাসা ওদের!

সব মিলিয়ে এই সপ্তাহটা টানটান কর্মচঞ্চলতায় কেটে গেলো। আশা করি নতুন বছরে নতুন শিক্ষাকর্মীদের সাথে আমাদের কাজ আরও চমৎকারভাবে এগিয়ে যাবে। নতুন ভাবনার দ্বার খুলে যাবে; আমাদের লক্ষ্য পূরণে যা আমাদের একসাথে জাগিয়ে রাখবে। সবার জন্য শুভকামনা……