ভর্তি চলছে: প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি · শিক্ষাবর্ষ ২০২৭রবি–বৃহস্পতি ৮টা–৫টা · শনি ৯টা–৫টা · ০১৫১১-০১১০১৮
শিক্ষাবর্ষ ২০২৭

ভর্তি চলছে

প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি পর্যন্ত। ফর্ম অফিস থেকে নেওয়া যায়, অনলাইনেও পূরণ করা যায়।

ভর্তি প্রক্রিয়া

  1. ফর্ম সংগ্রহ বা অনলাইনে পূরণ

    সহজপাঠ কার্যালয় থেকে ফর্ম নিন, অথবা নিচের অনলাইন ফর্ম পূরণ করুন।

  2. শিশু ও অভিভাবকের সঙ্গে আলোচনা

    মা ও বাবা দুজনসহ শিশুর সঙ্গে সহজপাঠ প্রতিনিধিদের আলোচনা অবশ্য প্রয়োজন।

  3. ভর্তি সম্পন্ন

    আলোচনায় একমত হলে ভর্তি সম্পন্ন হয়।

ফর্মের সঙ্গে যা লাগবে

  • ব্যাংকে ফি জমার রশিদের ফটোকপি
  • তিন কপি পাসপোর্ট সাইজ ছবি
  • জন্ম নিবন্ধন সনদের ফটোকপি
  • অন্য বিদ্যালয়ে পড়লে সেখানকার ছাড়পত্র বা টেস্টিমোনিয়াল

মাসিক বেতন

শ্রেণি টাকা / মাস
প্রাক-প্রাথমিক ৩,৮০০
প্রথম–তৃতীয় ৪,২০০
চতুর্থ–ষষ্ঠ ৪,৪০০
সপ্তম–অষ্টম ৪,৮০০
নবম–দশম ৫,১০০

এককালীন ও অন্যান্য

ভর্তি ফি (ব্যাংকে) ৩,০০০
বার্ষিক ফি ১২,০০০
এক মাসের অগ্রিম বেতন শ্রেণি অনুযায়ী
উপাহার (টিফিন), প্রতি মাস ৮০০ / ৯৫০ / ১,১০০

স্কুল-পরবর্তী অবস্থান কার্যক্রম: চাইলে শিশু সন্ধ্যা ৬টা পর্যন্ত সহজপাঠের তত্ত্বাবধানে থাকতে পারে, খাবার ও দেখাশোনার জন্য আলাদা অর্থ প্রযোজ্য।

অনলাইন আবেদন

অনলাইন ভর্তি ফর্ম

ফর্মটি পূরণ করতে ১০–১৫ মিনিট লাগে। শিশুর জন্মনিবন্ধন ও অভিভাবকের তথ্য হাতের কাছে রাখুন।

আবেদনের পর

অফিস থেকে ফোন করে শিশু ও অভিভাবকের সঙ্গে আলোচনার সময় ঠিক করা হবে।