সহজপাঠে শিশুরা বড় হবে নির্ভয়ে আনন্দে,

প্রাণবন্ত পৃথিবী গড়বে বুদ্ধি ও কল্পনায়

আপনি যদি প্রথাগত কিংবা গতানুগতিক মুখস্তবিদ্যানির্ভর শিক্ষাপদ্ধতির বদলে আপনার শিশুর জন্য, দেশের জন্য, কিংবা বুকভরা গর্ব নিয়ে বিশ্বের সাথে পাল্লা দিয়ে চলা এক অসম্ভব সুন্দর আগামীর স্বপ্ন দেখে থাকেন তাহলে যোগ দিন সহজপাঠ-এর এই শিক্ষাযাত্রায়।

শিশুর সামগ্রিক বিকাশ

শিশুরা অল্পতেই আনন্দিত হয়। অপার বিস্ময়বোধ, সীমাহীন কৌতূহল, প্রাণচাঞ্চল্য ও উদ্যম, কারো না কারো মতো হওয়ার ইচ্ছা নিয়ে বেড়ে ওঠা- এসবই শিশুর সহজাত বৈশিষ্ট্য। ওদের এই বৈশিষ্ট্য বা গুণের ওপর ভিত্তি করেই গ্রহণ করা হয়েছে সহজপাঠের শিশুশিক্ষা কার্যক্রম। শিশুর অবিরাম জিজ্ঞাসা, কল্পনা এবং চিন্তাশক্তির প্রতি গভীর মনোযোগ রেখেই সাজানো হয়েছে শিশুশিক্ষা কার্যক্রম পরিকল্পনার প্রতিটি ধাপ।

ডায়েরির পাতা থেকে

ডায়েরির পাতা থেকে

বর্ণালী দলবত, ৩১ মার্চ ২০২৩ দিন যায় কথা থাকে, সময় যায় ফাঁকে ফাঁকে। এরই মাঝে কত স্মৃতি জমে থাকে মনের অক্ষরে যা কোনদিন ভোলার নয়। সত্যিই খুব দ্রুত ২০২২ সালটা কেমন করে যেন কেটে গেলো।ভীষণ কষ্ট লাগে যখন কোন মায়ার বন্ধন ছেড়ে চলে যেতে হয়। সময় যেন বার বার...

read more
ডায়েরির পাতা থেকে

ডায়েরির পাতা থেকে

রেবেকা সুলতানা, শিক্ষাকর্মী (প্রাক্তন); সহজপাঠ উচ্চ বিদ্যালয় ১৬ ডিসেম্বর ২০২২ “সহজপাঠ” – নিজেকে ভালো রাখার, ভালো থাকার শান্তির জায়গা। কীভাবে যে চারটি বছর কেটে গেলো, তা ভেবে ভালো লাগা কাজ করলেও ছেড়ে যেতে বুকের মধ্যে চিন্ চিন্ ব্যথা অনুভব করছি, কী...

read more
ডায়েরির পাতা থেকে

ডায়েরির পাতা থেকে

নুরেম মাহপারা, শিক্ষাকর্মী; সহজপাঠ উচ্চ বিদ্যালয়। ২০২২ সাল থেকে ২০২৩ সালে সহজপাঠের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা জানিয়ে অনেকদিন পরে লেখা শুরু করছি। আজ থেকে বিদ্যালয়ে নিয়মিত পাঠদান শুরু হলো। সকালে বিদ্যালয়ে উপস্থিত হয়ে আমি একটু ভড়কে গেলাম৷ এত...

read more