ভর্তি চলছে: প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি · শিক্ষাবর্ষ ২০২৭রবি–বৃহস্পতি ৮টা–৫টা · শনি ৯টা–৫টা · ০১৫১১-০১১০১৮
চাকরি

সহজপাঠে শিক্ষাকর্মী হোন

শিশুর কাছ থেকে শেখার মানসিকতা, বই পড়ার অভ্যাস আর শিশুশিক্ষাকে প্রধান পেশা হিসেবে নেওয়ার আগ্রহ, এগুলোই আমরা খুঁজি।

বর্তমান বিজ্ঞপ্তি

আবেদন গ্রহণ শেষ। বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান ও সামাজিক বিজ্ঞানে পাঁচটি পদের আবেদনের শেষ তারিখ ছিল ২০ সেপ্টেম্বর ২০২৬।

নতুন বিজ্ঞপ্তি এখানে ও আমাদের Facebook পাতায় প্রকাশ করা হবে।

যেমন মানুষ খুঁজি

  • শিশুদের সঙ্গে সহজ ও অন্তরঙ্গ, আনন্দময় চর্চা উপভোগ করেন
  • আত্মবিশ্বাসী, কিন্তু নিজের জানায় অতিরিক্ত আস্থা নেই
  • বিজ্ঞানমনস্ক, অনুসন্ধিৎসু, বই পড়ায় অভ্যস্ত
  • বাঙালি ঐতিহ্যে সচেতন, উদার ও মানবিক
  • শুদ্ধ ভাষায় লেখা ও বলায় সচেতন
  • তথ্যপ্রযুক্তি ব্যবহারে ন্যূনতম দক্ষ

নিয়োগের ধাপ

  1. লিখিত মূল্যায়ন

    সাধারণ ও বিষয়ভিত্তিক।

  2. মৌখিক

    প্রাথমিকভাবে নির্বাচিতদের মধ্য থেকে।

  3. বাস্তব পর্যবেক্ষণ

    অন্তত ৭ কর্মদিবস শ্রেণিকক্ষে।