ভর্তি চলছে: প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি · শিক্ষাবর্ষ ২০২৭রবি–বৃহস্পতি ৮টা–৫টা · শনি ৯টা–৫টা · ০১৫১১-০১১০১৮
← সব খবর

উৎসব

· উৎসব

shahajpath philosophy

শিক্ষার মূল কাজ জ্ঞানচর্চা, আর তা যেহেতু নিত্য বিকাশমান, তাই শিক্ষকদের চাই নিয়মিত পঠন-পাঠন এবং অনুশীলনের সুযোগ। তাঁদের হতে হবে সচেতন, সংবেদনশীল ও ইতিবাচক মানুষ। আর শিক্ষা ও শিশু সম্পর্কে অভিভাবকসহ সমাজের সচেতনতা ও সহযোগিতা ছাড়া স্কুলের পক্ষে ভালো ফলাফল উপহার দেওয়া সম্ভব নয়। ফলে প্রকৃত শিক্ষা সম্পর্কে অভিভাবক সমাজে সচেতনতা ও আগ্রহ সৃষ্টির কাজের পাশাপাশি শিক্ষকদের এটি রূপায়নের যোগ্য হয়ে ওঠার জন্য সহযোগিতা দেওয়া অত্যন্ত প্রয়োজন।

শিক্ষা একটি মানবিক কাজ, স্কুল একটি সামাজিক প্রতিষ্ঠান। আমাদের ধারণা শিশুর শিক্ষা ও বিকাশ নিয়ে প্রতিষ্ঠানের উদ্যোক্তাদের পাশাপাশি নির্বাচিত প্রকৃত শিক্ষানুরাগী ব্যক্তি, স্কুলের অভিভাবকদের মধ্যে সচেতন ও আগ্রহী ব্যক্তিবর্গের সমন্বয়ে একটি সামাজিক উদ্যোগও অপরিহার্য। এ বিশাল কর্মযজ্ঞে আগ্রহী উৎসাহী সকল মানুষের অংশগ্রহণ যেমন প্রয়োজন তেমনি তাঁদের সবার জন্যে অংশগ্রহণের সুযোগ সৃষ্টি হওয়া দরকার। এরকম একটি লক্ষ্য থেকে সহজপাঠ স্কুল প্রতিষ্ঠার লক্ষ্যে নিম্নোক্ত ব্যক্তিবর্গের উদ্যোগে ট্রাস্ট গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হল।