ভর্তি চলছে: প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি · শিক্ষাবর্ষ ২০২৭রবি–বৃহস্পতি ৮টা–৫টা · শনি ৯টা–৫টা · ০১৫১১-০১১০১৮
← সব খবর

নতুন শিক্ষা কার্যক্রম

· উৎসব, কর্মশালা

সহজপাঠের শ্রেণিকক্ষে পাঠদানের ভিডিও ধারণ

২০২৩ এর নতুন শিক্ষা কার্যক্রম

আমরা সবাই জানি ২০২৩ সাল থেকে সারাদেশের শিক্ষাক্রমে মৌলিক পরিবর্তন আসছে। প্রাথমিকের প্রথম ও মাধ্যমিকের ষষ্ঠ ও সপ্তম শ্রেণি থেকে আরম্ভ করে প্রতিবছর একটি করে শ্রেণি যোগ করা হবে বলে ঘোষণা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সারাদেশের সকল স্কুলের শিক্ষকদের প্রশিক্ষণের কর্মযজ্ঞ আরম্ভ হতে যাচ্ছে মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে। সেই প্রশিক্ষণের প্রস্তুতির কিছু অংশ চলছে সহজপাঠেও। পাইলটিংএ অভ্যস্ত শিশুরা এবং প্রশিক্ষণের মাস্টার ট্রেইনার সহজপাঠের শিক্ষাকর্মীদের সমন্বয়ে নতুন পদ্ধতির ক্লাস সরকারি বিশেষজ্ঞদের (এনসিটিবি ও মাউশি) তত্ত্বাবধানে ক্যামেরায় ধারণ করে সারাদেশের প্রশিক্ষণে কাজে লাগানো হবে।