ভর্তি চলছে: প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি · শিক্ষাবর্ষ ২০২৭রবি–বৃহস্পতি ৮টা–৫টা · শনি ৯টা–৫টা · ০১৫১১-০১১০১৮
← সব খবর

বিকল্পধারার শিশুশিক্ষা

· লেখা

shahajpath Intro

”সকল শিশুই বিকশিত হওয়ার সম্ভাবনা ধারণ করে। তার শেখার ক্ষমতা সহজাত, এই কথা মেনে নিয়ে সহজপাঠের যাবতীয় কর্ম পরিকল্পনা।”

শিশুর সহজাত মানবিক গুণাবলী যত্নের সঙ্গে অক্ষত রাখা সহজপাঠের শিশুশিক্ষা-ভাবনার মূল ভিত্তি। এর অন্যদিকে আছে শিশুর মর্যাদা ও অধিকারের স্বীকৃতি। এই ভাবনা বাস্তবে কাজে পরিণত করতে যে কর্ম-পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, তার লক্ষ্য একটাই— শিশুর সামূহিক (হলিস্টিক) বিকাশ।

প্রথাগত পদ্ধতির পরীক্ষা, নম্বর-প্রত্যাশী শিক্ষার্থীর কোচিং সেন্টার নির্ভরতা, বাড়ির কাজের বোঝা, স্কুলেরশৃঙ্খলার নামে শিক্ষার্থীদের নির্দিষ্ট বিধিনিষেধের ছাঁচে ঢালা— শিক্ষাব্যবস্থার এই সব বেহাল পরিস্থিতি নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে আমাদের। এছাড়াও পরম্পরাগত যে মূল্যবোধের উপর দাঁড়িয়ে আছে আমাদের শিক্ষক-শিক্ষার্থীর সম্পর্ক তাও এখন আত্মপ্রতারণাপূর্ণ আনুষ্ঠানিকতা ছাড়া বেশি কিছু নয়।

সহজপাঠ চায় পরম্পরাগত মূল্যবোধের উপর শ্রদ্ধাশীল থেকে বিকল্পধারার শিশুশিক্ষা।