ভর্তি চলছে: প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি · শিক্ষাবর্ষ ২০২৭রবি–বৃহস্পতি ৮টা–৫টা · শনি ৯টা–৫টা · ০১৫১১-০১১০১৮
← সব খবর

ডায়েরির পাতা থেকে

· শিক্ষাকর্মীর ডায়েরি

বিশাল গাছের নিচে সবুজ মাঠে খেলছে সহজপাঠের শিশুরা

রেবেকা সুলতানা, শিক্ষাকর্মী (প্রাক্তন); সহজপাঠ উচ্চ বিদ্যালয়

১৬ ডিসেম্বর ২০২২

“সহজপাঠ” – নিজেকে ভালো রাখার, ভালো থাকার শান্তির জায়গা। কীভাবে যে চারটি বছর কেটে গেলো, তা ভেবে ভালো লাগা কাজ করলেও ছেড়ে যেতে বুকের মধ্যে চিন্ চিন্ ব্যথা অনুভব করছি, কী আর করা! শরীরের সঙ্গে তো আর জোর করা যায় না। মন চাইলেও যে শরীর চলে না। শিশুদের সাথে সময় কাটানো বরাবরই  ভালো লাগে। ছোট্ট ছোট্ট শিশুদের আদর, আপুমনি ডাক, কোমল স্পর্শ শত ক্লান্তি দূর করে দিতো। সহজপাঠ থেকে চলে যাবো কিন্ত অনেক  কিছুই নিয়ে যাচ্ছি। যা আমার অবসর জীবনে শিশুদের সাথে কাটানো মুহুর্তগুলো মানসিক প্রশান্তি দেবে। “ সহজপাঠ” আরও বেশি শিক্ষার মডেল হিসেবে বেড়ে উঠুক এই প্রত্যাশা করি।